বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, স্পেন আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা,কাতালোনিয়া আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আবুতালেব আল মামুন লাবু, মোহাম্মেদ কামরুল, নাজমা জামাল, শিউলী আক্তার ও রুবেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ,আব্দুল মান্নান,জাহিদুল ইসলাম দিপু,সুলেমান আহমেদ,ফারহান প্রীথম,মামুন হোসেন ও আশরাফুল ইসলামসহ অনেকে।
