স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে স্পেনের বিভিন্ন চেম্বার সফর শুরু করেছেন।
এটিই প্রথম বাংলাদেশী কোন ব্যবসায়ী প্রতিনিধি দলের স্পেন সফর। প্রতিনিধি দলটি ২১মে আরাগন রাজ্যের রাজধানী সারাগোসা থেকে তাদের ব্যবসায়িক ভ্রমণ শুরু করেন। এদিন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং,স্পেনিস কনফেডারেশন অব বিজনেস এসোসিয়েশন, সারাগোসা এবং আরাগন রাজ্য সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যবসা ও বিনিয়োগের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় স্পেনে নিযুক্ত বালাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি,কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ,স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি,আরাগন রাজ্য সরকারের ম্যানেজিং ডাইরেক্টর অব আরাগন এক্সটেরিয়র খোসে এন্টোনিও ভিসেন্তে এবং স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস এসোসিয়েশন সারাগোসার ডাইরেক্টর খোর্খে এলনসো ও সারাগোসাতে বাংলাদেশের অনারারি কনসাল আন্তোনিও বুসতোসহ প্রায় ৪০টি কোম্পানির প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। প্রতিনিধিদল আগামী ২৩ মে ভ্যালেন্সিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,২৭মে মালাগা চেম্বার অব কমার্স এন ইন্ডাস্ট্রি,২৮মে গ্রনাডা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে মিটিং এবং একইদিন গ্রানাডার মেয়রের সাথে সাক্ষাৎ করবেন।
