ইতালিতে ‘এসি-ভেনিস বাংলা ক্লাব’র ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্ট হল রুমে এ আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোয়ার ক্লাক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আজাদ খাঁন ও সুমন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন, ভেনিস পৌরসভার সাবেক মেয়র উগো বার্গামো। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অনারারি কনসাল ফ্যাব্রিজিও ইপোলিটো ও ইউরোপীয় সংসদের পদপ্রার্থী গ্যাব্রিয়েলা কিয়েলিনো। এছাড়াও উপস্থিত ছিলেন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,ভেনিস বিএনপি সাধারণ সম্পাদক আরফান মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী নেমাল চৌধুরী,জাতীয় ক্রিড়া সংস্থা ভেনিস শাখার সভাপতি সোলাইমান হোসাইন,আজাদ খান ও সুমন সরকারসহ অনেকে।
