অনুষ্ঠান

লেবাননে মোকাল্লেস মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

post-img

লেবাননে মানব সেবার প্রত্যয় নিয়ে প্রবাসীদের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে মোকাল্লেস মানবিক ও সামাজিক সংগঠন।

এ উপলক্ষে মোকাল্লেস এলাকায় সংগঠনটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ নিলয়। সভার শুরুতেই সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপদেষ্টা মিন্টু মাল। সভায় আরও বক্তব্য রাখেন, নূরে আলম সিদ্দিকী, মাহবুব আলী, সোহেল মিয়া, কবির হোসেন, মীর ইসমাইল ও রাজীব মিয়াসহ অনেকে। এসময় বক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনের তাগিদে এই সংগঠনের আত্মপ্রকাশ। অসহায় বাংলাদেশিদের যেকোন সমস্যায় পাশে থাকবে সংগঠনটি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.