যুক্তরাজ্যে মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের উদ্যোগে প্রথম বারের মতো গুণীজন ও মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা দেয়া হয়েছে।
সংগঠনের আহবায়ক হিফজুর রহমান খানের সভাপতিত্বে বার্মিংহামের একটি হলে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন শহরে বসবাস করা সিলেটের মাথিউরা ইউনিয়নবাসী ও কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন lতোফায়েল আহমেদ ও জাহিদ হোসেন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানlএছাড়াও, বিশেষ অতিথি ছিলেন, হাজী আজির উদ্দিন,আফাজ উদ্দিন,সিআইপি আব্দুল করিম নাজিম,মোঃ শাহাব উদ্দিন,কবির উদ্দিন,কাউন্সিলর আব্দুল জব্বার,কাউন্সিলর মোহাম্মদ জালাল ও ফয়জুর রহমান চৌধুরী এমবিইসহ অনেকেl এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৭ বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সম্মাননাসহ মাথিউড়া ইউনিয়নে জন্ম নেওয়া ৭২ গুনী ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
