আমিরাতে অবস্থানরত নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর প্রবাসী কল্যাণ পরিষদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ের জেবল আলী লেবার ক্যাম্প মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবির ব্যবসায়ী মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ হিজবুল্লাহ। এসময় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া,সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব,হেদায়েত উল্লাহ, মোবারক হোসেন,মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এনামুল মোহাম্মদ ফরিদ ও কাজী জোবাইর জামীসহ অনেকে।
