দূতাবাস খবর

জার্মানিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন

post-img

জার্মানিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন উপলক্ষে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে ছিল কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক আয়োজন।

সোমাবার জার্মানির রাজধানী বার্লিনে স্থানীয় একটি পাঁচতারা হোটেলের বলরুমে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে বার্লিনের বাংলাদেশ দূতাবাস আয়োজন করে দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে বিশেষ সংবর্ধনা সভার। অনুষ্ঠানে দেশের ইতিহাস ঐতিহ্যসহ বর্তমানের অগ্রগতি আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।

দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবাল এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান এর ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল। তার বক্তব্যে জার্মানি ও বাংলাদেশের মধ্যকার চলমান সম্পর্কের নানা বিষয় ছাড়াও বাংলাদেশর অগ্রগতি, অর্জন সবার সামনে তুলে ধরেন।

এসময় সংবর্ধনা সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, সাংবাদিক, ব্যাবসায়ী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ নানা স্তরের প্রবাসীরা অংশ গ্রহণ করেন। এরপর সাংস্কৃতিক পর্বে অনবদ্য সব নৃত্য ও বৈশাখের গান পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী অদিতি গুপ্ত ও টুপুর। পরে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয় সুবর্ণ জয়ন্তীর কেক ও ঐতিহ্যবাহী খাবার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.