কাতারে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে কিছু তরুণ প্রবাসী উদ্যোক্তা। এর অংশ হিসেবে দেশটির মাইজার আলমিরার পাশে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, নাজবিন মিম সুপার মার্কেট।
দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী ফেনী প্রবাসী মোহাম্মদ এনামুল হক মানিক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজিব, যুবলীগ সভাপতি মো: কামাল উদ্দিন, প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপনন ম্যানেজার আতিকুর রহমান এবং কাতারি স্পনসরের প্রতিনিধি মো: জামিল। এসময় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, নাজবিন মিম সুপার মার্কেটে স্থানীয় ক্রেতাদের বাংলাদেশী শাকসবজি, মাছ-মাংস, গ্রোসারি ও গার্মেন্টস সামগ্রী দ্রুত পৌঁছে দিতে, ২৪ ঘন্টা হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে।
