বাংলাদেশ

তফসিল ঘোষনার প্রতিবাদে বায়তুল মোকারমের সামনে ইসলামী দলগুলোর বিক্ষোভ

post-img

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদ করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় সমমনা ইসলামী দলগুলো। পরে তারা তফসিল ঘোষনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলেন।

নেতারা বলেন, একতরফা নির্বাচন আয়োজন দেশ ও গনতন্ত্রের জন্য হুমকি ও ক্ষতিকর। এটা কোনভাবেই হতে দেবে না দেশের সচেতন মানুষ। তারা সকল রাজনৈতিক দলের অংশগ্রহন নিশ্চিত করার পরামর্শ দেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেট, পল্টন ও দৈনিক বাংলা মোড়েও মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ। পরে বিক্ষোভ মিছিল করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ ও আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে দলটির নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে পল্টনে ফিরে যায়। ##

 

 

 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.