লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
বিগত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ কেটেছে অনেকটা আনন্দে। দেশটির সব মসজিদ ও বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন খোলা মাঠে জামায়াতের সাথে নামাজ আদায় করে পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারা। হাইছিলুম এলাকায় স্থানীয় একটি পাথর প্যাক্টরিতে ঈদের জামায়াতের আয়োজন করে বাংলাদেশিরা। বাংলাদেশি ইমামের ইমামতিতে প্রায় দেড় শতাধিক বাংলাদেশি জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে এক অপরের সাথে কোলাকুলি ও সৌহার্দ্য বিনিময় করেন। এদিকে, লেবাননে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বৈরুতের আল আমিন মসজিদে। সেখানে নামাজ আদায় করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ।
