সংবাদ

মদিনায় ষাটোর্ধ হাজির মৃত্যু

post-img

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার ৬৩ জন বাংলাদেশি হজ যাত্রী। এর মধ্যে মদিনায় আসাদুজ্জামান নামে ষাটোর্ধ এক হাজির মৃত্যু হয়েছে।

নিহতের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে। এদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোঃ নাজমুল হক, লেবার কাউন্সিলর এম কাজী ইমদাদুল ইসলাম,মক্কা হজ্জ কাউন্সিলর জহিরুল ইসলাম ও আসলাম উদ্দিন মক্কায় বিভিন্ন বাড়ি এবং মেডিক্যাল পরিদর্শন করেছেন। এবারের হজ ব্যবস্থাপনা ভালো রয়েছে বলে দাবী সৌদিআরবের বাংলাদেশ দূতাবাসের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে হজ। এবছর ৮৪ হাজার ৯৪৭ জন বাংলাদেশী হজ্ব পালন করতে পারবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.