এনআরবি সাফল্য

আমিরাত থেকে সর্বাধিক সিআইপি নির্বাচিত

post-img

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের দুয়ারে কনসুলেট সেবা ও রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করায় এ বছর আমিরাত থেকে সর্বাধিক সিআইপি নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দুবাই এর মত অন্যান্য দেশের কনস্যুলেট থেকেও এই ধরনের কার্যক্রম চালু করা হলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সংযুক্ত আরব আমিরাত সফরকালে এক সংবর্ধনায় এসব কথা বলেন। সংবর্ধনা আয়োজন করেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার সহধর্মিণী আবিদা হোসেন। এসময় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সিআইপি, দুবাই বাংলাদেশ কনস্যুলেটর কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.