বিনোদন

১৯ বছরে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা

post-img

মারা গেছেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

হিন্দি দৈনিক জাগরণ এক প্রতিবেদনে জানাচ্ছে, আজ শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। মাত্র ১৯ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে।

কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙেছিলেন এবং সেকারণেই চিকিৎসা চলছিল তাঁর। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ সুহানির শরীরে  তরল পর্দার্থ জমা হতে শুরু করে। আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ।

চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

‘দঙ্গল’ সিনেমাতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। সিনেমাতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.