এনআরবি লাইফ

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব

post-img

ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে চিতই, পাটিসাপটা, নকশি, নারকেল পিঠা, রস চিতইসহ নানা ধরনের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসব শুরু হয়। কনকনে শীত উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে পিঠা উৎসবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরীসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ।

পিঠা উৎসব শেষে জালালাবাদ এসোসিয়েশন বিদেশ শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সভাপতি নাসের উদ্দিন মিটু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.