ইস্ট লন্ডনে গত তিন মাসে বাসের ধাক্কায় ৮০ জনের বেশী মানুষ নিহত এবং গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন- টিএফএল। নিরাপত্তা, স্থায়ীত্ব এবং মানবসম্পদ বিষয়ক একটি বৈঠককে সামনে রেখে প্রকাশিত এক রিপোর্টে, এই তথ্য প্রকাশ করেছে টিএফএল। রিপোর্টে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের প্রথম দু মাসে লন্ডনে বাস রুট এবং আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন ঘটনা-দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে পুরো লন্ডনে টিএফএল রুটে ১ হাজার ৫৬ জন মানুষ নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন।
