অনুষ্ঠান

কাতারে বাংলাদেশী রেস্তোরা উদ্বোধন

post-img

কাতারে দেশীয় খাবারের সমাহার নিয়ে পুরাতন সবজি মার্কেট এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরা, মাটির হাড়ি রেস্টুরেন্ট।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ও স্পনসর কাতারি নাগরিক আব্দুল্লাহ আল জাসিম। এসময় সাথে ছিলেন, মাটির হাড়ি রেস্টুরেন্টের চার বাংলাদেশি উদ্যোক্তা, বাইজিদ হাসান শামীম, মহিম আব্দুস সাত্তার, আমির হোসেন ও মোহাম্মদ শাহজালাল। সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, দ্বিতীয় সচিব ও দুতালয় প্রধান নাসির উদ্দিন, ব্যবসায়ী মো: গোফরান, হাজী বাসার সরকার ও আরিফ মজুমদার। শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.