এনআরবি লাইফ

ওমানে মনি স্মৃতি গোল্ড কাপ ফাইনাল

post-img

ওমানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি আট টি দল। ওমান যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন ওয়াহেদ আহমদ রাউজন। এতে অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক-সিআইপি, এনআরবি সিআইপি অ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নোমান, বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার শরিফুল আলমসহ অনেকে। খেলায় ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলে হামেরিয়া ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুরুম ফুটবল ক্লাব।

পরে বিজয়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.