জাতির সামনে এখনও এমন কোন সংকট নেই,যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।
বুধবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দাবি বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বক্তব্যের বহিঃপ্রকাশ বলেও জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোন গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামি পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
