ইতালিতে গত এক সপ্তাহে সাবেক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে, দেশটির স্থানীয় একটি হাসপাতালে লিভার জনিত রোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়, মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন।
তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আবদুল মান্নানের ছেলে। এদিকে,ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, কামরুন নাহার বখত নামে আরেক বাংলাদেশি। তার বাড়ি সিলেট জেলায়। এছাড়া, আরেক প্রবাসী বাংলাদেশি মাহবুব আহমেদ সৈকত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন।
সৈকতের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাক পট্টি এলাকায়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, ইতালির বিভিন্ন কমিউনিটির নেতারা।
