অনুষ্ঠান

দুবাইতে বাংলাদেশি ফ্যাশন শো অনুষ্ঠিত

post-img

বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ দুবাই এর সভাপতি আবিদা হোসেনের ব্যবস্থাপনায় বাংলাদেশি সাস্টেইনিবিলিটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের যেসকল ডিজাইনার টেকসই পোশাকের জন্যে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এ আয়োজন করা হয়।

দুবাইয়ের পাঁচ তারকা হোটেল আটলান্টিসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশর, বাহরাইন, ভারত, ইতালি, ইরাক, ইন্দোনেশিয়া, ওমান, মরক্কো, সিঙ্গাপুর, তাজাকিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন, রাশিয়া, গ্রানাডা, নেদারল্যান্ডস, পেরু, সাউথ কোরিয়া ও রোমানিয়াসহ দুবাইয়ে নিযুক্ত ২০টি দেশের কনসাল জেনারেলদের সহধর্মিণীরা অংশ নেন। হুমায়রা নাজনিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। আয়োজনের মধ্যে ছিল- ফ্যাশন শো, দেশীয় পণ্যের জুট ব্যাগ ও মাটির তৈরি পণ্যের উপস্থাপনা। দেশিয় পণ্যের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকেরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.