খেলা

ডাম্বুলা থান্ডার্সের আইকন মুস্তাফিজ

post-img

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বুলা। ফ্যাঞ্চাইজিটি লিখেছে, 'বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।'

সম্প্রতি ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির গত আসরে রানার্সআপ হওয়া ডাম্বুলা অরা এখন নাম বদলে ডাম্বুলা থান্ডার্স।

এলপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী ১ জুলাই, এরপর ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.