রাশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মস্কোর আজিমুত হোটেলে এ আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন রাশিয়া বাংলাদেশ বিজনেসম্যান অ্যাসোসিয়েশন-আরবিসিসিআই সভাপতি তমাল পারভেজ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী,সাবেক সভাপতি রফিকুল ইসলাম আরজু মিয়া,সাবেক সভাপতি সাত্তার মিয়া,রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কামরুল আহসানসহ অনেকে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সব কন্ঠশিল্পী।
