এনআরবি লাইফ

যুক্তরাজ্যে প্রবাসীর রোগমুক্তি কামনা

post-img

কমিউনিটি ব্যক্তিত্ব বার্মিংহামের আলহাজ্ব নাসির আহমেদ। ৯৬ বছর বয়সেও কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছেন। এই কাজের অংশ হিসেবেই সম্প্রতি বাংলাদেশে গিয়েছেন। ঢাকা যাবার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর রোগমুক্তি কামনায় বাংলাদেশ মাল্টি পার্পাস সেন্টারে দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ কাউন্সিল ও বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টার।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফয়জুর রহমান চৌধুরী এমবিই। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ম্যানেজার ইমদাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, আব্দুল গফুর, তাফাজ্জাল হোসেন চৌধুরী, মাওলানা কাদির আল হাসান, ফখর উদ্দিন, শাহ রোকন আহমদ, আব্দুল কুদ্দুস রাজুসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.