এনআরবি বিশ্ব

দেশে ফেরার ১০ দিনের মাথায় রেমিট্যান্স যোদ্ধা খুন গাজীপুরে

post-img

জমির সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে মো. মোবারক হোসেন (৪০) নামের এক বিদেশ ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দশ দিন আগে সৌদি আরব থেকে থেকে বাড়ি ফিরেছেন। প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল নামের একজন তাকে ছুরিকাঘাত করেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত মোবারক হোসেনের প্রতিবেশী ও সিংহ শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য হাদিউল ইসলাম যুগান্তরকে জানান, কয়েকদিন আগেই মোবারক হোসেন বিদেশ থেকে বাড়ি ফিরেন। বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল ও রফিকুলের সঙ্গে শনিবার সকালে মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন।

ইউপি সদস্য হাজিউল আরও বলেন, কিশোরদের কাছে খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায় একটি পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা করা হয়। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, মৃত অবস্থায় মোবারক হোসেনকে হাসপাতালে আনা হয়েছে।

কাপাসিয়া মডেল থানার ওসি এ এফ এম নাসিম বলেন, আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.