বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে 'শিরোনাম' ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী। প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যথাক্রমে প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান ,ডঃ এম এ আজিজ ,সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই। সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, নজরুল ইসলাম হাবিবী, আজিজুল আম্বিয়া, শিহাবুজ্জামান কামাল, বদরুজ্জামান বাবুল ও কবি আসমা মতিন।
