পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় লিসবনের মারতিম মনিজ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির সদস্য মাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ,যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ,মনজুরুল হোসেন জিন্নাহ,সাইফুল হক,আজমল আহমদ,শামসুজ্জামান জামান,এম কে নাসির,দিলোয়ার আহমেদ রাফি,যুগ্ম সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,মাহফুজুল আলম সোহাগ ও স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,যুক্তরাজ্য বিএনপি'র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগালের সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ ও মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন। গেলো ১৩ মার্চ পর্তুগাল বিএনপির ৯৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
