আন্তর্জাতিক

জাল ভিসা তৈরির অভিযোগে বিদেশি স্ত্রীসহ বাংলাদেশি গ্রেফতার

post-img

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি এবং তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে,জহুরবারু ইমিগ্রেশন পুলিশ।


রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অপস সেরকাপ নামে অভিযান পরিচালনা করে। এ সময় পাসির গুদাংয়ের একটি স্বল্প দামের ফ্ল্যাটে নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজন এজেন্টকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে,অভিযানের সময় একটি আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রধান টার্গেট ছিল বিদেশিরা,প্রধানত বাংলাদেশের নাগরিক, যাদের ওয়ার্ক পারমিট নবায়ন ও লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম এ নিবন্ধন করতে প্রতিটি আবেদনে ২ হাজার ৫০০ রিঙ্গিত থেকে ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এই চক্রটি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.