সংবাদ

দুবাইতে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

post-img

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়েন ফারুক। এক সময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.