প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্যে বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
দেশটির স্কানথর্প শহরে এ আয়োজন করা হয়। দেশীয় ঐতিহ্যবাহী খেলাধূলা ও মুখরোচক খাবারের আয়োজন নিয়ে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল রূপ নিয়েছিলো একটুকরো বাংলাদেশে। স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ারের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। শহরের শেফিল্ড পার্কে নারীপুরুষ শিশু কিশোরদের উৎসবমুখর পরিবেশে দেশের জাতীয় খেলা হাডুডু এবং ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙ্গা, বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ার, চকলেট দৌড়সহ ছিলো নানা আয়োজন। মেলায় অংশগ্রহণ করে স্থানীয় কাউন্সিল লিডার ও কমিউনিটির সদস্যরা।
