অনুষ্ঠান

দুবাইয়ের পোর্ট সাইড এলাকায় খাওয়াজা গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠানের উদ্বোধন

post-img

দুবাইয়ের পোর্ট সাইড এলাকায় খাওয়াজা গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠান দার আল খাওয়াজা মোবাইল ফোনস ট্রেডিং এলএলসির উদ্ভোধন করা হয়েছে।

আমিরাতে বাংলাদেশী ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন কে এম নিয়ামূল মুনতাসির ওয়াফি, তৌহিদুল হক নোমান এবং মোহাম্মদ মহসিন এর মত কিছু উদ্যোক্তা। বিশিষ্ট কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের নেফ্লেক্স গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ সিআইপি, কমিউনিটি নেতা আলহাজ্ব মাজহারুল উল্লা মিয়া, ইন্জিনিয়ার আবু হেনা, ইন্জিনিয়ার ফজলুল হকসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.