এনআরবি বিশ্ব

ইতালিতে বিশ্ব সংগীত কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

post-img

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সংগীত কেন্দ্রের ১১বছর পূর্তি এবং আন্তর্জাতিক সম্মেলন।


বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি শিল্পী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নকশিকাঁথার প্রদর্শনী, গুনীজন সম্মাননা ও বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক জাকারিয়া কাজীর সার্বিক তত্বাবধানে এ আয়োজন করা হয়। যুগ্ম প্রধান সমন্বয়ক অনুপ কুমার ঘোষ ও লন্ডন শাখার যুগ্ম প্রধান সমন্বয়ক সুমনা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ইকবাল আহমেদ বাবু, বিশ্ব সংগীত কেন্দ্র এরিজোনা শাখার প্রধান সমন্বয়ক এম এ শোয়েব, যুগ্ম প্রধান সমন্বয়ক রাশিদুল মনসুর পলাশ, সমন্বয়ক সচিব আশফাক আনসারী।

প্রবাসে পাড়ি জমানো শিল্পীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১২ সালে ইতালির রোমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বরেণ্য সংগীত শিল্পী কাজী জাকারিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিল্পীদের সুস্থ ধারার বাংলা সংগীতচর্চায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.