পর্তুগালে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ পর্তুগিজ নাগরিকেরা। রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে একটি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে সমাবেশের ঘোষণা দিলে এ প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদে একাত্বতা জানাতে লারগো ইনটেনদেন্ট চত্বরে সমবেত হন কয়েক হাজার মানুষ।
তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও যুক্ত হন। আয়োজনের অন্যতম উদ্যোক্তা সমাজকর্মী আন্তোনিও টোঙ্গা জানান, ইসলাম বিরোধী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ও দেশটিতে বসবাসকারীদের অধিকারের প্রশ্নে সবাই এক হয়েছেন। সম্প্রতি কট্টর ডানপন্থি ওই গোষ্ঠীটি পর্তুগালে মুসলিমদের আগমন ও ইসলামের বিরুদ্ধে সমাবেশের ডাক দেয়।
