সৌদি আরবে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ায় নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে রিয়াদের বন্ধু মহল।
বন্ধু মহলের কর্নধর ইনভেস্টর মীর রাসেল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াদ-ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সাঈদ, প্রবাসী ইনভেস্টর আবদুল হালিম, ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, ইনভেস্টর মো: জাহাঙ্গীর আলম , ইনভেস্টর রইছুজ্জামান, ব্যবসায়ী চঞ্চল মাহমুদ,ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ও ব্যবসায়ী সেলিম সরকারসহ অনেকে। এসময় প্রবাসের মাটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় রিয়াদ বন্ধু মহলের পক্ষ থেকে ইনভেস্টর নজরুল ইসলাম খানের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
