এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেলেন ফাওজিয়া করিম

post-img

শান্তি, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ফার্স্টলেডি জিল বাইডেন আনুষ্ঠানিকভাবে ফাওজিয়াসহ আরও ১১ নারীর হাতে এই পুরস্কার তুলে দেন।

এ বছর বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মিয়ানমার, কিউবা, ইকুয়েডর, গাম্বিয়া, ইরান, জাপান, মরক্কো, নিকারাগুয়া ও উগান্ডার নারীরা এ পুরস্কার পেয়েছেন।

তিন দশকের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম। তিনি ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্ল্যাড) চেয়ারম্যান। তাছাড়া পোশাক শ্রমিকদের পক্ষে অধিকার আদায়ে মালিকপক্ষের বিরুদ্ধে একাই প্রায় তিন হাজার মামলা করেছেন। তিনি বাংলাদেশ ইনডিপেনডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠা এবং ডমেস্টিকস ওয়ার্কার্স গাইডলাইনস তৈরিতে অবদান রেখেছেন।

২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফাওজিয়া বাংলাদেশ উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এসিড সার্ভাইভরস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের সদস্য। যৌন হয়রানির মামলা পর্যালোচনা এবং পরামর্শ দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে তাকে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য নির্বাচিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.