এনআরবি বিশ্ব

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইউরোপে, বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন

post-img

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


অঙ্কুর পরিবারের আয়োজনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির আহ্বায়ক মোঃ সেলিম, নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুক্তার হোসেন, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী সহ অনেকে। বিজয়ফুল কর্মসূচিতে অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির জানান, এ আয়োজনের মাধ্যমে কমল হাতের ছোয়াঁয় পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল বৃত্তের বিজয়ফুল তৈরিতে শিশুরা জানতে পারে মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা।


মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লোকমাস হোসেন, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা গউস সুলতান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, কবি শামীম আজাদ। কবি মিলটন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মুজিবুল হক মনি, সেলিনা শেলী,শামীমা মিতা, অপু ইসলাম, ফিরোজ আহমদ বিপুল, কবি হিলাল সাইফসহ অনেকে। বিজয়ের গৌরবকে সমুন্নত রাখতে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বে একাত্তরের ইতিহাস ছড়িয়ে দিতে বিজয়ফুলের এ প্রয়াস। আগামী ১০ ডিসেম্বর শ্যাডোইলস্থ টার্লিং কমিউনিটি সেন্টারে ‘বিজয় কনসার্ট‘ আয়োজন করা হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.