গেল ২৮ অক্টোবরে সারা দেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালাও, পোড়াও যেন তাদের উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার বিকেলে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী ও খুনিদের মদদ দেয় বিএনপি। এ জন্য আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যায় মেতেছে। তবে দেশের মানুষের জন্য অগ্রগতি উন্নয়ন নিয়ে ভাবে তার দল ও তার সরকার। এজন্যই আওয়ামীলীগের আমলে দেশের এত উন্নয়ন হয়েছে। রাজধানী ঢাকার মানুষও আজ খুব সহজে সল্প সময়ে নগরীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চেলে যেতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের পর দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন তিনি। এসমেয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ২০০ আমন্ত্রিত অতিথি। মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৪১ মিনিটের দিকে মেট্রোরেলে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।
উদ্বোধনের পরদিন রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।
মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
