সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে লন্ডনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স- সিডিজিজি‘র উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রকাশনায় "সৈনিক জিয়া, কেন জনতার জিয়া" বইয়ের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে জিয়া সেন্টার লন্ডন।সিডিজিজি এর চেয়ারম্যান সোয়ালেহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও সিডিজিজি‘র নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম অনুষ্ঠান পরিচালনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক। সভায় অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস। এতে মূখ্য আলোচক ছিলেন, ড. হাসনাত হুসেন এমবিই।
