স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিসের উদ্যোগে ফ্রান্সে জামকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৭তম বৈশাখী মেলা।
রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত জুরিস পার্কে চলে এই উৎসব। মেলায় ছিলো- বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাক, ফার্নিচারসহ ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী।সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, এমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব। অনুষ্ঠানের সহযোগিতা করেন, বাংলা অটো ইকল চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা , মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলাম,ইমন গ্রুপের চেয়ারম্যান রবিনা বেগম , আমিন খান হাজারি, আহমেদ হাবিব বাবু, এম এস ফুড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জয় ও আরিফুল ইসলামসহ অনেকে। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
