ইহুদী-খৃস্টানসহ বিপুল সংখ্যক নন মুসলিমদের অংশগ্রহনে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন কেন্টিশটাউন বায়তুল আমান মসজিদ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান সাইফ আহমেদ কাজি। সেক্রেটারী আব্দুল কাদির লাকির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টেনজন সন চার্চের টম ওয়াটস, গোএসএনপি’র গ্রিসপেগ, কমিউনিটি এক্টিভিস্ট মিই কপ্যারেন্ট ও ডুমই উথ ক্লাবের জুলিয়া রবিন সন সহ আরো অনেকে।
