অভিবাসন

শ্রীলঙ্কা থেকে নার্স নিচ্ছে সৌদি

post-img

বিদেশ থেকে নার্স নিচ্ছে সৌদি আরব । যেসব দেশ থেকে নার্স নেবে, তার মধ্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাও রয়েছে। লঙ্কান শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরই সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কান নার্স। এরই মধ্যে গত সপ্তাহে কলম্বোয় প্রথম দফার নিয়োগ সম্পন্ন হয়েছে।

প্রথম পর্যায়ে শ্রীলঙ্কায় ৪০০ জন আবেদনকারীর মধ্য থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী ৯৫ জন নার্সকে নির্বাচিত করা হয়েছে। তারা সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করবেন। নিয়োগের পরবর্তী ধাপ শুরু হবে আগামী আগস্ট মাসে।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে নার্সদের গড় বেতন হবে মাসে ৫ হাজার ২৫০ রিয়াল বা প্রায় ১৪শ মার্কিন ডলার। এর আগে বাংলাদেশ থেকেও নার্স ও চিকিৎসক নেয়ার ঘোষণা দেয় সৌদি সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.