কুয়েতে ২০ নম্বর ভিসা বা ’খাদেম-গৃহকর্মী’ ভিসাকে ১৮ নম্বর ভিসা বা ‘শন- বেসরকারী খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আরব টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানান,কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।
স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে, কুয়েতের ২০ নম্বর ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নম্বর বেসরকারী খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এবিষয়ে নতুন আইনটি জারি করা হতে পারে। তবে, নতুন এ আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তটি হলো-অবশ্যই গৃহকর্মী ভিসাদারীদের ন্যূনতম এক বছর স্পনসরের সাথে কাজ করতে হবে। নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলেই কেবল, বেসরকারী খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা। এর আগে গত সপ্তাহে এ সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ।
