প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় আওয়ামী লীগের প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন

post-img

মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে বুকিত বিনতাং-এর পিঠাঘর রেস্তোরায় এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার। এতে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি দাতু সেরী কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সহ সভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হেসেন, এ কামাল হোসেন চৌধুরী, মো. হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশীদ, এ আর মামুন ও সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রবাসী নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.