প্রবাস রাজনীতি

বদরুল ইসলামের পক্ষে লন্ডনে সভা

post-img

আসন্ন উপজেলা পরষিদ নির্বাচনে সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল ইসলামের টেলিফোন মার্কার সমর্থনে মঙ্গলবার লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বদরুল ইসলাম ক্যাম্পেইন কমিটি ইউকের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির সভাপতি লুটনের সাবেক কাউন্সিলার এম এ রকিব। কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই পরিচালক ইশরাকুল ইসলাম সুইট। এসময় বদরুল ইসলামকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল আলোচনা সভায় অংশগ্রহন করেন দক্ষিন সুরমা উপজেলার ৮ টি ইউনিয়নের প্রবাসীরা। বক্তব্য রাখেন মকসুদ রহমান, দবিরুল ইসলাম, সেলিম আহমদ,শাহজাহান শিকদার, আব্দুর রশিদ বাবুলসহ আরো অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.