নির্মাণাধীন তিস্তা সেতু দেখাচ্ছে নতুন স্বপ্ন, খুলবে নানা উন্নয়নের দুয়ার
সরকারে উন্নয়ন কর্মকান্ডে উত্তরের জনপদ গাইবান্ধার মানুষের জীবনযাত্রায় এসেছে অগ্রগতি। গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত নির্মাণধীন তিস্তা সেতু দেখাচ্ছে নতুন স্বপ্ন। সেতুটি একটু একটু করে দৃশমান হচ্ছে, এলাকার নানামুখী উন্নয়নের আশায় বুক বাঁধছে তিস্তার দু-পাড়ের মানুষ।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে তিস্তা সেতু। এরইমধ্যে অনেটাই এগিয়েছে নির্মাণকাজ। সেতু দৃশ্যমান হওয়ায় আশায় বুক বাধছে তিস্তার দুই-পাড়ের মানুষ। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর শেষ করার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিউল ইসলাম। সরকারের ব্যাপক উন্নয়ের কথা জানিয়ে, অব্যাহত উন্নয়নে আগামীতে ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণের প্রত্যাশার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এদিকে, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাথে গোবিন্ধগঞ্জ উপজেলার যোগাযোগে এলজিইডি নির্মান করেছে ত্রিমোহনী সেতু। এর ফলে তিন উপজেলার মানুষের ভাগ্যের চাকা ঘুড়েছে। এছাড়া বিভিন্ন নদীর উপর দিয়ে ৬টি বড় সেতু ও ২৩ হাজার ৫শ ২৭টি ছোট সেতুর নির্মানের ফলে পাল্টে গেছে জেলার চিত্র।
