বাংলাদেশ

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

post-img

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় তিনি এ আহবান জানান। বিএনপি-জামায়াত আগুনসন্ত্রাসীরা মানুষের জানমাল ধ্বংস করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। এই নাশকতারীদেরকে প্রতিহত করার আহবান জানান প্রধানমন্ত্রী।

দীর্ঘ ১৯ বছর পর নরসিংদী সফর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মোসলেমউদ্দিন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। জনসভাস্থল থেকে নরসিংদীবাসীর জন্য ১০টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন সরকারপ্রধান। পরে মঞ্চে উঠে, জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছে। এসময় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কড়া নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা ইসরায়েলের মতোই নৈরাজ্য চালাচ্ছে। আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। নাশকতাকারীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

এসময় দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.