যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন থেকে র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু বের করা হয়।শোভাযাত্রাটি ধানমন্ডি-৩২ এ গিয়ে শেষ হয়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রধান ফটকের সামনে ট্রাকে বানানো অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সমাবেশে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন যুবলীগ নেতৃবৃন্দ।
