post
বাংলাদেশ

ড. মোমেনকে নববর্ষের শুভেচ্ছা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন।বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দফতর (ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট) থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার স্ত্রীর কাছে এই শুভেচ্ছে বার্তা পাঠানো হয়। শুভেচ্ছা বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানান।

post
বাংলাদেশ

পিপলএনটেকের পক্ষ থেকে বেসিসের নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নব-নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের সিইও এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে টিম ক্রিয়েটিভ এর কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ ও ভাইস-প্রেসিডেন্ট মাশরুল খান। এর আগে, গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে দেশের সফটওয়্যার নির্মাতা ও সেবানির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা।উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত রয়েছে। প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রেখে দেশে আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির সিইও। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপ ‘ম্যাজিকম্যান’ উপাধি পান। এর আগে, বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকার বিশেষ কোভিড রিকোভারী বৃত্তি দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পায়।

post
বাংলাদেশ

২০২২ সালকে স্বাগত জানাল পিপলএনটেক

নতুন বছর মানেই নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার প্রত্যাশা থাকে সকলের। পুরো বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইংরেজি নববর্ষ। এবার ২০২২ সালকে স্বাগত জানাতে আনন্দ মুখর পরিবেশে বছরের প্রথম দিনে সকল সহকর্মীদের নিয়ে কেক কাটল দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক।২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ সালকে বরণ করতে আজ শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপের উপস্থিতিতে সকল সহকর্মীদের সঙ্গে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানান তিনি।এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, আমরা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরে নতুন সুরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করব। আজকের অনুষ্ঠানে পিপলএনটেক পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। পিপলএনটেক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধশালী করবে। আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সংকল্পকে আরো দৃঢ় করতে হবে সকলের। এটাই আমাদের প্রত্যাশা।এ সময় পিপলএনটেকের প্রয়াত ডিএমডি ইউসুফ খানের স্মরণে সকলে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত রয়েছে। প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রেখে দেশে আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির সিইও। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপ ‘ম্যাজিকম্যান’ উপাধি পান। এর আগে, বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকার বিশেষ কোভিড রিকোভারী বৃত্তি দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পায়।

post
বাংলাদেশ

‘নিজেদের মেধা ও শ্রম দিয়ে আমরা সোনার বাংলা গড়ছি’

নিজেদের মেধা ও শ্রম দিয়ে আমরা সোনার বাংলা গড়ছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার (২০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দেওয়া ভিডিওবার্তাও যুক্ত করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-সারা দেশে মানুষের কল্যাণে যে তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বাছাই করা ১৫ সংগঠনকে CRI এর উদ্যোগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আজ। সোনার বাংলা আমরা গড়ছি নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা দিয়ে। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে ইয়াং বাংলার মতো উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে; যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে। যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাব না থাকে; সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে। আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি ভিশন। ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ।

post
বাংলাদেশ

বাংলাদেশ থেকে হেঁটে হজে যাওয়া সেই মহিউদ্দিন আর নেই

বাংলাদেশ থেকে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজি মো. মহিউদ্দিন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। আজ সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে মো. মহিউদ্দিনের জানাজা হবে। এরপর রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মো. মহিউদ্দিন স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মো. মহিউদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন তিনি। কখনো হেঁটে, কখনো বা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়। জানা যায়, দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী মহিউদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত তার দীর্ঘ সফরের বর্ণনা দিতে পারতেন। মুখস্থ বলতে পারতেন ভ্রমণপথে পেরিয়ে যাওয়া সবকটি দেশ ও বড় শহরের নাম।

post
বাংলাদেশ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পস্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, বৃহস্পতিবার সকালের দিকে লেবার পার্টির ব্রাইটনের কার্যালয় থেকে ফেরার পরপরই তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন। এদিকে ভাঙচুর করার পর গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে। টিউলিপ বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। তবে টিউলিপ বলছেন, এ ধরনের হামলা ও হেনস্থা করে তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন। টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে। লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ব্রিটিশ লেবার পার্টি ও কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়েছিলেন তিনি। লন্ডনের হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।

post
বাংলাদেশ

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ফাইরুজ

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রথমবারের মতো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের এক তরুণী। তিনি মনের স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। মঙ্গলবার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ পুরস্কারের ঘোষণা দিয়েছে। পুরস্কারপ্রাপ্তির পর দেওয়া এক প্রতিক্রিয়ায় ফাইরুজ ফাইজা বিথার বলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আশা করছি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের আরও তরুণ-তরুণী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী হবে। এখানে আমাদের যে দূর্বলতা আছে তা দূর করে ফেলতে পারব ইনশাআল্লাহ।’ খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন থেকে ডিগ্রি অর্জন করেছেন।

post
বাংলাদেশ

বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান মিলল সিলেটে

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘নতুন করে গ্যাস এক্সপ্লরেশনের বিষয়ে আজকে আমি বিশেষভাবে জানাতে চাই- জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধ্যান আমরা পেয়েছি। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। যেখান থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করতে পারব। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাপেক্সকে ধন্যবাদ জানাই, তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। এরসঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদেরও ধন্যবাদ জানাই।’

post
বাংলাদেশ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

আন্তর্জাতিক শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে।বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে এখন ১০৬ নম্বর অবস্থানে নেমে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের মঙ্গলবার প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি। আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান। গেল বছর ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে।তালিকায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম।

post
বাংলাদেশ

বাংলাদেশে দেখা মিললো বিশ্বের সবচেয়ে ছোট গরু

গরুটির নাম ‘রাণী’। মাত্র ২০ ইঞ্চি উচ্চতার এই গরুটির ওজন মাত্র ২৬ কেজি। যার দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এটির মালিক সাভারের ‘শিকড় এগ্রো লিমিটেড’। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরেলা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি লাল রঙের। যেটির উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম নাম ‘মানিকিয়াম’। ভারতের গরুটি ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক ব্যক্তি। এদিকে সাভারের আশুলিয়ার চারিগ্রাম গ্রামে পাওয়া গরু ‘রাণী’ ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতার। ‘বক্সার ভূট্টি’ জাতের এই খর্বাকৃতির গরুটির বয়স এখন ২ বছর। শিকড় এগ্রো জানায়, প্রায় ১ বছর আগে কোন এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁ থেকে গরুটিকে সংগ্রহ করে সাভারে নিয়ে আসা হয়। এখন সাভারেই এটিকে পালন করা হচ্ছে। গরুটিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারও অনেকটা কম লাগে। গরুটির মালিক শিকড় এগ্রো জানায়, ইন্টারনেট ঘেটে স্টাডি করে দেখে তারা জানতে পেরেছে- এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। এটি এখন কোরবানির উপযুক্ত। গিনেস বুক অব ওয়ার্ল্ডে ‘রাণী’ কে রেকর্ডভূক্ত করতে গত ২ জুলাই রাত ১২ টার পর আবেদন জানানো হয়েছে। ওই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে- তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে।এদিকে স্থানীয় এক পশু চিকিৎসক বলেছেন, ছোট্ট এই গরুটি পুরোপুরি সুস্থ রয়েছে। এর উচ্চতা এবং ওজন আর বাড়ার সম্ভাবনা নেই। তাই এটিই হতে পারে বিশ্বের সবচেয়ে ছোট গরু।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.