post
বাংলাদেশ

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। ময়মনসিংহের নান্দাইলে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গাজীপুরের কোনাবাড়িতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম,মোজাম্মেল হক। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে,কুমিল্লায় আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে, উপজেলা আওয়ামী লীগ। মিছিল শেষে পথসভায় অন্যা্ন্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বক্তব্য রাখেন। পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। ভোলায় আনন্দ মিছিল করেছে, আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। মিছিলের নেতৃত্বে দেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পৌর মেয়র মনিরুজ্জামান। তফসিলকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ।মিছিলের নেতৃত্ব দেন,জেলা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

post
বাংলাদেশ

মত পরির্বতন করে ভোটে এলে বিএনপিকে স্বাগত : ওবায়দুল কাদের

মত পরির্বতন করে ভোটে এলে বিএনপিকে স্বাগত জানানো হবে। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহবান জানান ওবায়দুল কাদের।রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।এসময় সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,যারা নির্বাচনে আসতে চায় তাদের জন্য নির্বাচনের দরজা খোলা।বিএনপি মত পরিবর্তন করে নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামীলীগ। ওবায়দুল কাদের বলেন,সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে,হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না। সংলাপের জন্য শেখ হাসিনার আমন্ত্রণে বিএনপি সাড়া দেয়নি বলেও জানান ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য, আইনমন্ত্রী;বিএনপি না আসলেও অন্যরা আসবে,তথ্যমন্ত্রী

নির্বাচনে জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য, সেখানে কে অংশ নিল আর কে না নিল সেটি বড় ব্যাপার না বলে মন্তব্য করেছেন আইন বিচারক সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।বিএনপি নির্বাচনে আসবে না। এ অবস্থায় সরকারের অবস্থান জানতে চাইলে আনিসুল হক বলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবো। সংবিধানের বাইরে কিছুই হবে না। কারণ জনগণ হচ্ছে মূল শক্তি । একটা বড় দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না-জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কে আসলো কে না আসলো... কোন রাজনৈতিক দল আসলো কোন রাজনৈতিক দল আসলো না, সেটা বড় ব্যাপার না। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। কারণ হচ্ছে জনগণই সব ক্ষমতার উৎস।’ আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই । অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে বলে আশা তথ্যমন্ত্রীর। বৃহস্পতিবার দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ আর ২০১৮ সালের তুলনায় বিএনপির শক্তি অনেক কমে গেছে। নিশ্চিত পরাজয় হবে জেনেই নির্বাচনে আসছে না বিএনপিসহ সমমনা কয়েকটি দল। এই কারণেই নির্বাচন প্রতিহত করা অপচেষ্টা করছে তারা।

post
বাংলাদেশ

তফসিলের পরে কোন নাশকতা করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিরাপত্তা নিশ্চিতে যা করা দরকার পুলিশ তা করবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন কার্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরো দেখে তিনি একথা বলেন। এসময় আন্দোলনের নামে কেউ নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

post
বাংলাদেশ

বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠক অনুষ্ঠিত

সীমান্ত হত্যা,মাদক নারী ও শিশু পাচার চোরাচালান’সহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ এর মাধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বিজিবির আমন্ত্রণে বিএসএফের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শুন্য রেখায় এসে পৌছালে বিজিবির কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে হিলি আইসিপি বিজিবি ক্যাম্পে দিনাজপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ আসগর, বিএসএফ সেক্টর কমান্ডার মহেন্দ্র সিং কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিজিবি'র পক্ষ থেকে বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে আইসিপি ক্যাম্পে বিজিবি ও বিএসএফ'র সেক্টর কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

post
বাংলাদেশ

শেরপুরের কৃষি ও শিক্ষাসহ চরাঞ্চলের অর্থনীতির আমূল পরিবর্তন

শেরপুর জেলায় প্রায় ১৭ লাখ মানুষের বাস। আওয়ামী লীগ সরকারের আমলে জেলার পাঁচটি উপজেলাতেও সড়ক যোগাযোগ ব্যবস্থার হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। শেরপুর-ময়মনসিংহ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার এবং সেতু নির্মাণে পাল্টে গেছে এই অঞ্চলের কৃষি ও শিক্ষা ব্যবস্থার চিত্র। উন্নয়ন হয়েছে চরাঞ্চলের অর্থনীতির। শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এখন ১৮ থেকে ৩৪ ফুট প্রশস্ত করা হয়েছে। আগে বর্ষা মৌসুম এলেই পানিতে ডুবে থাকতো শেরপুর-জামালপুর মহাসড়কের ডাইভারশন। কিন্তু বর্তমানে পাল্টে গেছে সেই চিত্র। পোড়াদহ সেতু ও শিমুলতলী সেতু নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় যোগ হয়েছে নতুন মাত্রা। এতে উন্নতি হয়েছে চরাঞ্চলের অর্থনৈতিক অবস্থার।পরপর দুটি সেতু হওয়ায় এখন শিক্ষার্থীদেরও যাতায়াতে আর ভোগান্তি পোহাতে হয় না।বর্তমান সরকারের আমলে শেরপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে; এতে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলে জানালেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার। শেরপুর-ময়মনসিংহ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে ব্যয় হয়েছে আট'শ কোটি টাকা এমনটা জানালেন,শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

post
বাংলাদেশ

সন্ত্রাসী নয়, সংলাপ হয় মানুষের সাথে : তথ্যমন্ত্রী

সংলাপ হয় রাজনৈতিক দলের সাথে, যারা মানুষ পোড়ায় এমন সন্ত্রাসীদের সাথে কোন সংলাপ হতে পারে না- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ।বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে হামলা করছে তা ইসরায়েলীদের বর্বরতাকে হার মানায়। এসময় বিএনপি-জামায়তের অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি। বলেন, দুষ্কৃতিকারীরা নাশকতার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে।

post
বাংলাদেশ

নির্বাচনে অংশ নিবে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’

বিএনপির বর্তমান ও সাবেক ১২৫ নেতার সমন্বয়ে গঠিত ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে, এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এসময় তিনি অবরোধের নামে জ্বালাও-পোড়াও না করে বিএনপিকে সংলাপে যাওয়ার আহ্বান জানান। এছাড়া লিখিত বক্তব্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেন।

post
বাংলাদেশ

নির্বাচন কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে নিয়োজিত রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

post
বাংলাদেশ

তফসিল ঘোষনাকে স্বাগত জানালো আওয়ামীলীগ; বিএনপির প্রত্যাখ্যান

নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবেই তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে, জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেন বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব দলের পক্ষ থেকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেন। দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশন জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের ঘোষণা। এদিকে, তফসিল প্রত্যাখ্যান করেন কাল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন বাম গণতান্তিক জোট।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.