বাংলাদেশ

বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠক অনুষ্ঠিত

post-img

সীমান্ত হত্যা,মাদক নারী ও শিশু পাচার চোরাচালান’সহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ এর মাধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিজিবির আমন্ত্রণে বিএসএফের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শুন্য রেখায় এসে পৌছালে বিজিবির কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে হিলি আইসিপি বিজিবি ক্যাম্পে দিনাজপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ আসগর, বিএসএফ সেক্টর কমান্ডার মহেন্দ্র সিং কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিজিবি'র পক্ষ থেকে বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে আইসিপি ক্যাম্পে বিজিবি ও বিএসএফ'র সেক্টর কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.