post
বাংলাদেশ

এবার অবরোধ ও হরতাল একসঙ্গে ডাকল বিএনপি

এক দিনের বিরতি দিয়ে আগামী বুধবার (২৯ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ এবং ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

post
বাংলাদেশ

জাতীয় নির্বাচনে ২৯৮ আসনের প্রার্থী ঘোষণা করলো আওয়ামী লীগ, বাকি ২টি মনোনয়ন পরে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলো আজ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদের ৩শ’টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, বাকি দুটি আসনের প্রার্থী পরে জানানো হবে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সেখানে সমবেত হন মনোননয়ন প্রত্যাশীরা।পরে বিকেলে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে।সংসদ নির্বাচনে মোট ২৯৮ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি দুই আসন নারায়ণগঞ্জ-৫ এবং কুষ্টিয়া-২ আসনের প্রার্থী পরে জানানো হবে।আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী তালিকায় দেশের বিভিন্ন আসনে এবার নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে। ঢাকার আসনগুলোর মধ্যে ৮টিতেই নতুন ‍মুখ।

post
বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দরে নিয়োজিত আনসারদের খোলা আকাশের নিচে রাত্রিযাপন,নেই স্বাস্থসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানি

প্রায় এক যুগ ধরে খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ কোরে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে, যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন। তারা বলছে,সরকারি খাল দখলমুক্ত ও খালের পানিপ্রবাহ ঠিক রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর স্থানীয়রা বলছেন,জলাবদ্ধতা নিরসনে উপকৃত হচ্ছে,এ অঞ্চলের মানুষ।যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের আহবানে, উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী খালে,এলাকার নারী-পুরুষ,শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট,গ্রাম পুলিশ,এনজিও কর্মী,সরকারি কর্মকর্তা-কর্মচারী,ফায়ার সার্ভিস,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ, প্রায় তিনশ মানুষ খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ কাজে অংশ নেয়। ছোট ছোট দলে বিভক্ত হয়ে,প্রথমে সুন্দলী বাজার সংলগ্ন একটি সেতুর দু’পাশে জমে থাকা দুই কিলোমিটার এলাকাজুড়ে,কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ শুরু করে। সরকারি খাল দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।কচুরিপানা অপসারণ করে পানিপ্রবাহ ঠিক রাখতে পারলে, আগামী মৌসুমে প্রায় এক হাজার হেক্টর বোরো ধান বেশি হবে।এমন প্রত্যাশার কথা জানান,যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।খাল অপসারণসহ পরিবেশ দুষনমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে,এমন চাওয়া সব মহলের।

post
বাংলাদেশ

খুলনায় ৪ সক্রিয় ‘হিজবুত তাহরী’র জঙ্গি গ্রেফতার !

খুলনায়,নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধানসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।রবিবার দুপুরে,কেএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিতো কোরে জানান,মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতরাতে মহানগরীর হরিণটানা থানার খানজাহান নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমান ওরফে রুহুল আমিন রকি,শাকিল আহম্মেদ,রিজভী আজিম খান ও মেহেদী হোসেন সালিতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গী সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

post
বাংলাদেশ

বিএনপির সপ্তম দফার অবরোধে ঢাকায় মিছিল !

বিএনপি ও সমমনাদের ডাকা সপ্তম দফার ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা।তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে অবরোধের প্রথম দিন মিছিল করে বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংক মোড় থেকে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। রবিবার দুপুরে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

post
বাংলাদেশ

শেষ হলো জাপার মনোনয়ন বাছাই !

সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন বাছাই ও সাক্ষাৎকারের শেষ দিন ছিল আজ ।অন্যান্য দিনের মতই উৎসবমূখর পরিবেশে দলীয় কার্যালয়ে যান নেতাকর্মীরা। মনোনয়ন পেলে প্রত্যেকেই বিজয়ের আশাবাদ ব্যাক্ত করেন। শেষ দিনে জাতীয় পার্টির মোট এক হাজার ৭৩৭ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

post
বাংলাদেশ

গাড়িতে আগুন দেয়া কখনো রাজনীতি নয় : তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা কোরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের আন্দোলন নেশাখোরদের হাতে দেয়া হয়েছে।রবিবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার আবার সরকার গঠন করলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এসময় বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গাড়িতে আগুন দেয়া কখনো রাজনীতি হতে পারেনা।

post
বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হবে : ইসি আহসান হাবিব খান

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন,নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল,পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন কর্মকর্তা,আইন -শৃংখলা বাহিনীর কর্মকর্তা,গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নে একথা বলেন তিনি।সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে,বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

যশোরে বেকারত্ব দূর করছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক

ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত,আওয়ামীলীগ সরকার গঠন করে তারই ধারাবাহিকতায় যশোরে প্রথম নির্মিত হয় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যা বাংলাদেশের প্রথম আইটি পার্ক।বর্তমানে পার্কটি হাজারো বেকার তরুন তরুণীর কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে মাইল ফলক সৃষ্টি করেছে। একটা সময় মোবাইলবাকম্পিউটারে গেমস্ খেলেযাদের সময়কাটতোএখন সেইকম্পিউটারবাহাতে থাকা স্মার্ট ফোনটি তাদের আয়ের মূল অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে।আইটি পার্কের মাধ্যমে আমরা কম খরচে ফ্রিল্যান্সিং এর উপর ট্রেনিং গুলো পেয়েছি বলে জানান সুবিধাভোগিরা।জেলার তরুণ তরুণীরা প্রশিক্ষণ গ্রহণ করছে।এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন আইটি ফার্মের শাখা অফিসে কাজ করছে।

post
বাংলাদেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ; এগিয়ে-মেয়েরা

চলিত বছরের এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার পাশের হার এবং জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফল জানার উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে।ফলাফল জানার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। হৈ-হুল্লোড় আর বাদ্য বাজিয়ে পুরো ক্যাম্পাসকে করে তোলে উৎসবমুখর। কাঙ্খিত ফলাফল পেয়ে একদিকে খুশির জোয়ার বইছে, তেমনি ব্যক্ত করেছে ভবিষ্যত পরিকল্পনা। শুধু শিক্ষার্থীরাই নয়, সঙ্গে এসেছেন অভিভাবকরাও। তারাও তুলে ধরেছেন সন্তানকে নিয়ে তাদের চাওয়া-পাওয়ার কথা।ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, অভিভাবকদের সচেতনতা এব‍ং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো গেলে, আরো ভাল ফলাফল করা সম্ভব। এদিকে,এ বছরের এইচএসসি ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে সচেষ্ট সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.